করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৭০৯ জনে।
একইদিনে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫৭ জনের দেহে। ফলে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ১০ হাজার ৫১০ জনে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।
অধ্যাপক ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ১৪৯টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯৮ টি। এখন পর্যন্ত ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৭ জন। এখন পর্যন্ত দুই লাখ ১০ হাজার ৫১০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৭০ শতাংশ।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৪ জন পুরুষ জন এবং সাত জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ দুই হাজার ১৩৮ জন এবং নারী ৫৭১ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রংপুর বিভাগে এক জন, রাজশাহী বিভাগে পাঁচ জন এবং খুলনা বিভাগে পাঁচ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাসায় মৃত্যুবরণ করেছেন ১০ জন।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭১০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৬৭১ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৫১ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ২৫ হাজার ৯ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৪৩ হাজার ৬৮০ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে দুই হাজার ২২ জনকে।
এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে চার লাখ ১৪ হাজার ৫০৩ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন দুই হাজার ৩৭৫ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন তিন লাখ ৫৫ হাজার ৪২৪ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫৯ হাজার ৭৯ জন।
এমবি





