কুষ্টিয়ার ১১ ব্যক্তির হজের টাকা নিয়ে লাপাত্তা এক এজেন্সি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্যমন্ত্রীর লিখিত নির্দেশের পরও এখনও কোনো সুরাহা করতে পারেনি ধর্মমন্ত্রণালয়।
রাজধানীর রামপুরায় সাউথ এশিয়া ওভারসিস নেটওয়ার্ক নামে ওই প্রতিষ্ঠানের ঠিকানায় গিয়েও, মেলেনি কোনো অস্তিত্ব। এদিকে, আগামী সাত দিনে ৪৩ হাজার হজযাত্রী পরিবহন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
শুধু ইকবাল আলীই নয়, টাকা দিয়ে প্রতারণার স্বীকার হয়েছেন কুষ্টিয়ার ১১ জন হজ যাত্রী। তাদের কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়ে লাপাত্তা সাউথ এশিয়ার ওভারসিস নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠান। গেলো ৫ আগস্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে খোদ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ধর্মমন্ত্রনালয়ের সচিব বরাবর আবেদন করেন। তবে তাতেও কোনো সুরাহা হয়নি।
এখানেই শেষ নয়। সাউথ এশিয়ার ওভারসিস নেটওয়ার্ক নামে এই প্রতিষ্ঠানটি যে ঠিকানা ব্যবহার করেছে, সরেজমিনে মেলেনি তার অস্তিত্বও।
হজ ঘিরে এ বিড়ম্বনা নতুন কিছু নয়। প্রতিবছরই প্রতারণার স্বীকার এমন অনেকের দেখা মেলে আশকোনা হজ ক্যাম্পে। অভিযোগ আসা এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রমাণ মিললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন হজ অফিসের পরিচালক। তবে সরাসরি এজেন্সির মাধ্যমে যোগাযোগ করলে প্রতারিত হওয়ার সুযোগ কম বলে জানিয়ে, হজ এজেন্সির সংগঠন হাব।
এদিকে ৯৯৩ জনের ভিসা প্রক্রিয়া শেষ না হওয়ায় তাদের হজ্জযাত্রা অনিশ্চিতার মুখে। তবে আগামী সাত দিনে ৪৩ হাজার হজ যাত্রী পরিবহনের ঝুঁকি বড় হয়ে দেখা দিয়েছে।
এএইচ





