সাভারে এক নারী গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই সহোদরকে আটক করেছেন পুলিশ।
শনিবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- বিরুলিয়ার খনিছ নগর এলাকার হানিফ মোল্ল্যার দুই ছেলে সাদ্দাম (২৩) ও রুবেল (২৮)।
পুলিশ জানায়, বিরুলিয়ার কৃষ্ণপুর এলাকার একটি গার্মেন্টসে এক নারী শ্রমিক আপন তিন ভাইয়ের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দেন।পরে ওই নারীর অভিযোগের ভিত্তিতে রাতে তিন ভাইয়ের মধ্যে দু’জনকে কৃষ্ণপুর এলাকার নিজের চায়ের দোকান থেকে আটক করে পুলিশ।বর্তমানে তাদেরকে সাভার মডেল থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এদিকে ওই নারী পোশাক শ্রমিক ধর্ষণের মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করিয়েছেন বলে অভিযোগ করেছেন আটককৃতদের পরিবার।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, বিষয়টি ধর্ষণ না অন্য কিছু তদন্ত করে দেখা হচ্ছে।
এমই





