খুলনা জেলার রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে শাপলা নামের ১৪ বছরের এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল রোববার রাতে নিহতের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

পরে আজ সোমবার নিহত শাপলার বাবা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রূপসা থানায় মামলা দায়ের করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতকাল রাতে শাপলা নিজ বাসায় একা ছিল।

বাসায় তার মা-বাবা, ভাই কেউই ছিল না। এ সময় দুর্বৃত্তরা গিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।

রাত ১২টা দিকে নিহত শাপলার ভাই বাসায় গিয়ে শাপলাকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যায়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি ওসি।

এক প্রশ্নের জবাবে ওসি জানান, নিহত কিশোরীটি মৃত্যুর আগে ধর্ষণের শিকার হয়েছিল কি না, তা জানা যায়নি।

এমবি