রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে তুলে গারো তরুণীকে গণধর্ষণের পর এবার মাদারীপুরে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে।

জেলার শিবচর উপজেলায় রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সোমবার সকালে ওই গৃহবধূকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর ধর্ষকরা পালিয়েছেন।

ওই গৃহবধূ জানান, ব্যবসায়ীক কাজে তার স্বামী ঢাকা থাকেন। এ সুযোগে বাড়িতে একা পেয়ে চাচাতো ভাসুর মোহন হাওলাদার, তার বন্ধু খলিল, কবির, রহিম ও রুবেল রাতভর তাকে নির্যাতন করে।

এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সকালে এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

শিবচরের বন্দরখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বর মোহাম্মদ শাজাহান জানান, সকালে গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসার সময় ধর্ষকরা তাকে হত্যার হুমকি দেয়। তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় মাদারীপুর জজ কোর্টে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ইউপি মেম্বার মোহাম্মদ শাজাহান।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শফিকুল ইসলাম রাজীব জানান, ওই গৃহবধূর শারীরিক পরীক্ষা শেষে আলামত ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) খোন্দকার ফরিদুল ইসলাম জানান, বর্তমানে ওই গৃহবধূ সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের ধরতে ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশ।

এমকে