সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় ৫টি শক্তিশালী তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বুধবার সকালে উপজেলার কাঁচপুর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর এএসপি নূর মো. আলী চিশতী জানান, বুধবার সকালে কাঁচপুরের কলাপট্টি এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলগুলো লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, চলমান অবরোধ ও হরতাল কর্মসূচিতে নাশকতা ঘটানোর জন্যই এসব ককটেল আনা হয়েছিল।

এর আগে ১৯ জানুয়ারি সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকা থেকে ১০টি ককটেল উদ্ধার করেছিল পুলিশ।

জেআই