বিনা খরচে সৌদি আরবে মহিলা গৃহকর্মী নিয়োগ বিষয়ে নাটোরে চাকুরী মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই চাকুরী মেলার উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।

পরে জেলা প্রশাসন এবং বেসরকারী সংস্থা নারী শিশু উন্নয়ন সংগঠন এন এস কে এস’এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নারী শিশু উন্নয়ন সংগঠন এন এস কে এস’এর পরিচালক রওশন আরা শ্যামলী সহ অন্যান্যরা।

মেলায় প্রথম দিনেই সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যাওয়ার জন্য ৪৫ জন মহিলা রেজিষ্ট্রেশন করেন।

এসএইচ