শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিং একটি ফেরি ও ২টি যাত্রী বোঝাই লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মাদারীপুরের শিবচরে লৌহজং টার্নিংয়ে যাত্রীবোঝাই এমভি সুরভী ও এমভি আশিক লঞ্চের সঙ্গে এ সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রায় ৩ শতাধিক যাত্রী।

জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিক কাঠালবাড়ি ঘাট থেকে এমভি আশিক ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিয়ে শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এর ১৫ মিনিট পর এমভি সুরভী-২ একই পরিমান যাত্রী নিয়ে শিমুলিয়ার উদ্দেশে রওনা করে। রাত ৮ টার পর এমভি আশিক লঞ্চটি লৌহজং টার্নিং অতিক্রম কালে কাঠালবাড়ি ঘাটমুখী ডাম্ব ফেরি রায়পুরার সাথে ধাক্কা লেগে চরে উঠে যায়। এসময় কয়েকজন যাত্রী পানিতে পড়ে যায়।

বিআইডব্লিউটিএর খনন কাজে নিয়োজিত টাগ বোট কয়েকজন যাত্রীকে উদ্ধার করে। এর ঠিক ১৫-২০ মিনিট পর একই ফেরির সাথে একই চ্যানেলে এমভি সুরভী-২ এর ধাক্কা লাগে। ফেরির ধাক্কায় এই লঞ্চটিও চরে উঠে যায়। পরে অন্য লঞ্চ এনে যাত্রীদের উদ্ধার করা হয়।

ডাম্ব ফেরি রায়পুরা মাস্টার ইনচার্জ হারুনুর রশীদ বলেন , লঞ্চগুলো উল্টো পথে এসে ফেরির সাথে ধাক্কা লাগায়। ফেরির কোন দোষ নেই।

বিআইডাব্লিউটিসির প্রধান মোঃ নাছির জানান, মূলত সুরভী ও আশিক এন্টারপ্রাইজ নামক দুটি লঞ্চ ফেরী চলাচলের চ্যানেলে ঢুকে পরে যার কারণে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া লঞ্চ কর্তৃপক্ষ জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে সন্ধ্যার পর যাত্রী পারাপার করছিল।

জেড