যোগাযোগ মন্ত্রী ওবায়েদুল কাদের এমপি বলেছেন,এবারের ঈদে যে কোন উপায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে যানজট মুক্ত রাখতে হবে।

শনিবার সকালে কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা ও চান্দিনা বাস স্টেশন এলাকায় মহাসড়কের ফোর লেনের কাজ ও মহাসড়কের বিভিন্ন সমস্যা পরিদর্শন কালে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন।

তিনি জানান, যানজট মুক্ত মহাসড়ক গড়তে ঈদের পর মহাসড়কের উভয় পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সিএনজি অটোরিক্সার অবাধ বিচরণ নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া মহাসড়কে সার্বনিক নজরদারী রাখতে স্থানীয় পুলিশ প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।

তিনি আরও বলেন, ঢাকা-হোমনা সড়কের বেহাল রাস্তা এক সপ্তাহের মধ্যে শেষ করা জন্য সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লা যোনের প্রকৌশলীকে নিদের্শ দেন। ঢাকা-হোমনা সড়কের সবচেয়ে গুরুত্বপূর্ন গোমতী নদীর ওপর বেইলী সেতুর টেন্ডার কয়েক মাসের মধ্যে শেষ হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেনের কাজ ঈদের পরে দ্রুত গতিতে নির্ধারিত সময়ে মধ্যে শেষ করা জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন।

এছাড়া ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে দ্রুত যাতায়াত করতে পারে তার জন্য ঈদের তিন দিন আগে মহাসড়কের ভারী পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখা হবে বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন রেল মন্ত্রী মোঃ মজিবুল হক এমপি, জেলা পুলিশ সুপার (এস.পি) টুটুল চক্রবর্তী, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী ইবনে আলম মাসুদ, কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম ও উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মাজারুল ইসলাম, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ ছালেহ্ আহাম্মদ, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার সাইদুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ