করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৩ এবং নারী ৬ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯৮৬ জন।

একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৮৮৪ জন। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা রোগী সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ ৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬৪৪টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৩২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৪৪ হাজার ২৫২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৫৭ শতাংশ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৯৩ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মোট মৃত ৬ হাজার ৯৮৬ জনের মধ্যে পুরুষ ৫ হাজার ৩৩৯ (৭৬ দশমিক ৪২ শতাংশ) এবং নারী ১ হাজার ৬৪৭জন (২৩ দশমিক ৫৮ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ষাটোর্ধ্ব ১১ জন।

বিভাগওয়ারী পরিসংখ্যান অনুসারে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে একজন, বরিশালে একজন এবং রংপুরে একজন রয়েছেন।

এমবি