বাংলাদেশে ১১ দিনের প্রশিক্ষণে অংশ নিতে বিএসএফ’র একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ (সোমবার) সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে প্রতিনিধি দলকে ফুল দিয়ে শূভেচ্ছা জানান যশোর-৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক।
৪৯-বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল হক জানান, ডিআই জি শ্রী সনী কুমার বিএসএফ’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
চট্রগ্রামের বিজিবির ট্রেনিং সেন্টার এন্ড কলেজ বাইতুল উজ্জতে ১৬ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২৭ অক্টাবর (শনিবার) পর্যন্ত বিজিবি-বিএসএফ’র যৌথ প্রশিক্ষণ শেষে ২৭ অক্টোবর বেনাপোল দিয়ে ভারতে ফিরে যাবেন।
নাছির/এমবি





