ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বড়ু খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার গোলকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হাশেম খান জানান, বিকালে গোলকনগর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী নিজ ঘরে টেলিভিশন পরিষ্কার করতে যান। সেসময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এমকে





