ভাষা সৈনিক অ্যাডভোকেট আবদুর রাজ্জাক আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। রোববার সকালে ঢাকার উত্তরায় ছেলের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন তিনি।

আগামীকাল সোমবার বাদ জোহর রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে আবদুর রাজ্জাকের নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, তার মরদেহ ছোট ভাই এহিয়ার রাজশাহীর রাণী বাজারের বাসভবনে রাখা হবে। তিনি গত ১৪ জুলাই ঈদ উদযাপন করতে ঢাকায় গিয়েছিলেন।

ভাষা সৈনিক অ্যাডভোকেট আবদুর রাজ্জাক ১৯৫৩ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের স্কুল বিষয়ক সম্পাদক ছিলেন।

১৯৬৫ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছাড়াও ১৯৯২ সালে রাজশাহী বার সমিতি সাধারণ সম্পাদক ছিলেন রাজ্জাক।

এছাড়া, ১৯৫২ সালে রাজশাহী কলেজে নির্মিত দেশের প্রথম শহীদ মিনারের নির্মাতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

এআই/