আগ্নেয়াস্ত্রসহ আটক ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর অনুসারী ছাত্রলীগ ও যুবলীগের ২৬ নেতাকর্মীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ফেনী মডেল থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

ফেনী মডেল থানার উপ- পরিদর্শক জিয়াউল জানান, র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বাদী হয়ে আটক ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তাদের আদালতে উপস্থাপন করা হবে।

এ ঘটনায় আটকরা হলেন জামাল উদ্দিন (৪২), আবু ইউসুফ (২৫), মহিউদ্দিন (১৯), শরিফুল ইসলাম রিপন (২৬), সালেহ আহম্মদ মিন্টু মেম্বার (৩৫),শাহাদাত হোসেন (২৪), সারোয়ার হোসেন (২৯), আবুল কাশেম বেসু (৩৬),

এনামুল করিম রাজিব (২৫), আশরাফুল ইসলাম মাসুম (২৩), ওমর ফারুক (২৪), ফরিদ (৩০), মোহাম্মদ রবিউল ইসলাম মানিক (২৪), ফারুক হোসেন (৩২), কফিল উদ্দিন সোহেল (২৮), শাহাদাত হোসেন (২৭), একরামুল হক সিফাত (২১),

আবু বক্কর সিদ্দিক শুভ (২১), ইমরান হোসেন (২৬), আবদুর রহমান রিন্টু (১৯), আরাফাত হোসেন আসিফ (২৪), মাহবুবুর রহমান জেমী (২৫), হাসান (২২), রবিউল হক লিটন (৩৮), আবু তাহের (৩৫)।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় এমপি নিজাম হাজারীর গাড়িবহরে তল্লাশি চালিয়ে ১৭টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ-যুবলীগের ২৬ নেতাকর্মীকে আটক করে র‌্যাব।

এআর