ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন স্থানে প্রবল বর্ষণে ফসলী জমির ব্যাপক ক্ষতি হয়েছে।শনিবার দুপুরের দিকে নীলকমল ইউনিয়নের এক আলু চাষী কৃষক জহর লাল (৫৫) জমিতে গিয়ে বৃষ্টির পানি দেখে আকর্ষিক ভাবে মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, নীল কমল ইউনিযনের ৭নং ওয়ার্ডের কৃষক জহল লাল এবছর ৬৪০ শতক জমিতে আলু চাষ করেছে। দুপুরের দিকে জমিতে থই থই পানি দেখে তিনি আকর্ষিক ভাবে মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে নিলে কর্তবরত ডাক্তার শাহাদাত হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
এছারা রসুলপুর ইউনিয়নের কৃষক মাকসুদ মৃধা জানান, টানা বর্ষণে তার জমির মরিচ, বাদাম, মুগসহ সকল ফসল বিনষ্ট হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মনোতোষ সিকদার জানান, এছর চরফ্যাশন উপজেলার মোট ৬০ হাজার ৮৮০ হেক্টর জমিতে রবি শস্য লাগানো হয়েছে। তার মধ্যে মুগ-১২৫৯০, মরিচ ১৪হাজার ২৫০, ফেলান ৭৪৫০, বাদাম ১৩,৫৪০,আলু ৩৮২৫, মিষ্টি আলু ৬৮০, তরমুজ ৮৫৪৫ হেক্টর রয়েছে। টানা বর্ষণে বর্তমানে ২৫/৩০ ভাগ রবি-শস্য বিনষ্ট হয়েছে। আরও যদি বর্ষা হয় তাহলে ফসলে ক্ষতির পরিমান বৃদ্ধি পাবে।
এদিকে আকর্ষিক ভাবে কৃষকের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: মনোয়ার হোসেন ।
শাহীন/জারিফ





