চট্টগ্রামের পটিয়ার মালিয়ারা নতুন বাজার এলাকায় একই সময়ে দুটি সংগঠন কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে পটিয়া উপজেলা প্রশাসন।
আজ শনিবার বিকাল ৩ টায় জামায়াত সমর্থিত আল বারাকা ফাউন্ডেশনের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে ফারুকী হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা আহ্বান করেছে।
এদিকে উক্ত সমাবেশকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারি করেছে পটিয়া উপজেলা প্রশাসন।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন সাংবাদিক বলেন, দু’পক্ষ একই জায়াগায় সমাবেশ ডাকে। এ সমাবেশকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারি করেছে পটিয়া উপজেলা প্রশাসন।
আমাদের সংবাদদাতা জানান, আল বারাকা ফাউন্ডেশনের তাফসির মাহফিলের বিরুদ্ধে গত ৯ অক্টোবর ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে পটিয়ায় ও শান্তিরহাট এলাকায় বিক্ষোভ মিছিল করে।
আল বারাকা ফাউন্ডেশনের তাফসির মাহফিলে আল্লামা ফারুকী হত্যামামলার প্রধান আসামি তারিক মুনওয়ারকে প্রধান অতিথি করায় এ সমাবেশকে প্রতিহত করতে ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার পক্ষ থেকে প্রতিহত করতে পাল্টা সমাবেশের ঘোষণা দেয়।
একে





