সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০০৯ সালের আজকের এই দিনে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বিএনপির এই বর্ষিয়ান রাজনীতিবিদ।

কীর্তিমান রাজনীতিবিদ এম সাইফুর রহমান তার জীবদ্দশায় সিলেটের আর্থ-সামাজিক উন্নয়নে রেখেছেন অনন্য ভূমিকা। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে, শুক্রবার বাদ জুমা সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাইফুর রহমানের পরিবারের উদ্যোগে নগরীর বন্দরবাজার জামে মসজিদে মিলাদ মাহফিল। এরপর নগরীর বাগবাড়ি ও রায়নগর এতিমখানায় শিশুদের মধ্যে খাবার বিতরণ।

এছাড়া সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দলের ভাতালিয়ার অস্থায়ী কার্যালয়ে বাদ জুমা মিলাদ মাহফিল ও শনিবার বিকাল ৪টায় একই স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লুদী।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর