রাজধানীর পল্টনে চামেলীবাগ এলাকায় এক ব্যাবসায়ীর বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় এক জনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান, ব্যাবসায়ী বাবুল সরকারের ৩৪/ডি (২য় তলা) এর বাসায় ব্লাক কাজল (৩০) ও তার এক সহযোগী চুরি করতে আসে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে বাবুল ও তার স্ত্রী গৃহবধু সোমা কে কুপিয়ে জখম করে। পরে পালিয়ে যাওয়ার সময় টহলরত ট্রাফিক পুলিশ ব্লাক কাজলকে আটক করে।
ওসি আরও জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমআর/এমকে





