জামালপুরের মেলান্দহে হতদরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মেলান্দহ উপজেলার শাহাজাদপুর গ্রামের ৫০০ পরিবারের মাঝে আজ শুক্রবার সকালে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি বাংলাদেশের আয়োজনে কুয়েত আওক্বাফ পাবলিক ফাউন্ডেশনের অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুয়েত অফিসের মহাপরিচালক আব্দুল আজিজ আল ওবায়েত, কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির বাংলাদেশ অফিসের মহাপরিচালক গাজী মো. জাহিরুল ইসলাম, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান চান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জন কেনেডি জাম্বিল, সিনিয়র প্রজেক্ট অফিসার মো. গোলাম আজম, বিআরডিবি চেয়ারম্যান মনিরুজ্জমান জুয়েল প্রমুখ।
বক্তারা বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে কুয়েত সরকারের সর্বদা সহায়তার পাশাপাশি এ দেশের উন্নয়নের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরে শাহাজাদপুর গ্রামের ৫০০ পরিবারের প্রত্যেককে ১৫ কেজি চাল, তিন কেজি ডাল, এক কেজি আলু, এক লিটার তেল, দুই কেজি লবণ এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এমবি





