শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ার শিমুলতলা এলাকার ‘দ্য ড্রেসেস অ্যান্ড দ্য আইডিয়াল লিমিটেড গার্মেন্টস’-এ বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কারখানার ৩৫ জন শ্রমিককে বিনা কারণে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। ওই শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে বুধবার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে।

শ্রমিকরা আরো জানান, যতক্ষণ পর্যন্ত ছাঁটাই হওয়া শ্রমিকদের মালিকপক্ষ কারখানায় পুনর্বহাল না করবে, ততক্ষণ আমাদের কর্মবিরতি ও বিক্ষোভ চলবে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ -১ এর পরিচালক মোস্তাফিজার রহমান জানান, কারখানায় পুলিশ পাঠানো হয়েছে।

এছাড়া শ্রমিক ছাঁটাইয়ের কারণ জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ইআর