বগুড়া পৌরসভার নিশিন্দারা মন্ডলপাড়া আমবাগানে ১৬নং ওয়ার্ড কাউন্সিলরের অফিসের সামনে হযরত আলী (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

তিনি ওই এলাকার আব্দুস সাত্তারের পুত্র বলে জানা গেছে।

কারা, কেন তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তার লাশ পুলিশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়েছে।

বগুড়া সদর থানার তদন্ত পরিদর্শক আসলাম জানান, খুনের কারণ জানা যায়নি।

এমই