নাটোর থেকে খুলনাগামী মালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মহানগরীর দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে থানা পুলিশ জানায়, দৌলতপুর স্টেশনের কাছে নাটোর থেকে আসা চালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

এতে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেনটি উদ্ধারে একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে।

এসএইচ