রাজধানীর কমলাপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আকবর আলী (৪৫) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
নিহতের ভাই ফজলুল জানান, আকবর নরসিংদী পলাশ জুট মিলে চাকরি করতেন। তাদের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে। গতকাল রাতে বাড়ি থেকে নরসিংদী যাচ্ছিলেন। পথে ট্রেনের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।
আজ সকালে কমলাপুর রেলস্টেশন থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আকবরের মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এমকে





