চুয়াডাঙ্গার পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীসহ ২ জন নিহত হয়েছে।
জানা যায়, মঙ্গলবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের সোমা মন্ডলের মেয়ে এবং বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী মুন্নী খাতুন (১৫) বসতঘরে লাইটের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এর আগে, ভোর ৫ টার দিকে আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রামের সুজন আলীর অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন আক্তার (২৫) মোবাইল ফোনের চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
কেএইচ





