জয়পুরহাটে ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই শ্রমিক।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ধামুইরহাট-জয়পুরহাট সড়কের শিমুলিয়া গ্রামের কাছে আলু বোঝাই ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আমিনুর রহমান (৪০)। আহতদের নাম জানা যায়নি।

নিহত আমিনুর নওগাঁর বদলগাছী উপজেলার জালালপুর গ্রামের আবু তালেবের ছেলে।

জয়পুরহাট সদর থানার ওসি সেলিম হোসেন জানান, বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ কোল্ডস্টোরেজ থেকে বীজ আলু নিয়ে ট্রাকটি শিমুলিয়া বাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় শ্রমিক আমিনুর ট্রাকের উপর থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
জেড