রাজধানীর মতিঝিলে প্রাইভেটকারের ধাক্কায় রিকশা আরোহীসহ ৪ জন আহত হয়েছেন।
শনিবার বেলা ১১টায় মধুমিতা সিনেমা হলসংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে মতিঝিল থানার এএসআই  মজিবর রহমান নিশ্চিত করেছেন।
আহতরা হলেন শারমিন (৩৬), দিলরুবা মনি (৩২), নাজনীন (৩৫) ও রিকশা চালক হাফিজুল ইসলাস (৩৫)।
আহত শারমিন টাইম নিউজকে জানান, আমরা তিনজনই নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে একটি আর্সেনিক অফিসে চাকরি করি। সকালে মতিঝিল থেকে টিকাটুলি যাওয়ার পথে মধুমিতা হলের সামনে এলে একটি প্রাইভেটকার আমাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে আমরা তিনজনই রিকশা থেকে ছিটকে পড়ি।
পরে মতিঝিল থানার এএসআই এই চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে দিলরুবার অবস্থা গুরুতর।
[b]ঢাকা,১৫মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]