মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়রা। ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগে উঠেছে তার বিরুদ্ধে।
রোববার (২০ মার্চ) বিদ্যালয়টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই দিন দুপুরে ধামরাই উপজেলা চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের অপসারনের দাবিতে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ প্রদক্ষিন করে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলামের কাছে একটি স্মারকলিপি দেন বিক্ষুব্ধরা।
এ সময় শওকত হোসেন নামে এক অভিভাবক অভিযোগ করে বলেন, ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে নিজের পছন্দের লোককে রাখার নানা পায়তারা করছেন মাধ্যমিক শিক্ষা অফিসার। আমরা তার অপসারন চাই।
মানবন্ধনে মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতিসহ নানা অভিযোগও তোলা হয়।
এসটি





