ভোলার মনপুরায় ঘূর্ণিঝড়ে ট্রলারডুবিতে মারা যাওয়া ৫৮ জেলের পরিবারকে নগদ আর্থিক সহায়তা করা হয়েছে।

বুধবার (২২ জুন) বিকেল মনপুরা উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে সহায়তার চেক বিতরণ করেন পরিবেশ ও বন উপমন্ত্রী ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জাকব।

মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় এ সহায়তার অর্থ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, মনপুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধূরী, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম, মনপুরা ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দিপক, উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্ল্যাহ কাজল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. সামসুদ্দিন।

পরে উপমন্ত্রী উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে নিজ নামে প্রতিষ্ঠিত ‘আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয়’র উদ্বোধন করেন।

এরপর তিনি সমেদপুর মাধ্যমিক বিদ্যালয় আইসিটি ল্যাব উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।

ওএফ