সিরাজগঞ্জে জেলার রেল লাইনে গড়ে প্রতি ২ কিলোমিটারে একটি করে রেলক্রসিং রয়েছে। মোট ৯২ কিলোমিটার রেলপথে ক্রসিং আছে ৫১টি। রেল বিভাগের অনুমোদিত ৪৫টি এবং অনুমোদনহীন ৬টি ক্রসিং আছে।
এর মধ্যে ৪৩টিতে গেটম্যান না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সিরাজগঞ্জ জিআরপি থানা এবং রেল সূত্র মতে তিন বছরে জেলায় রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯৫ জন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় ঈশ্বরদী বাইপাস থেকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৯২ কিলোমিটার রেলপথ। আর এই রেলপথটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের কাছে এসে দুভাগে বিভক্ত হয়েছে। সিরাজগঞ্জ বাজার স্টেশন এবং অপরটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় হয়ে রাজধানীতে গেছে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জানান, এ সব ক্রসিংয়ে চলতি ৩ বছরে ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ক্রসিংগুলোতে গেটম্যান না থাকায় মৃতের সংখ্যা বাড়ছে। নিহতদের মধ্যে আত্মহত্যা ও অসাবধানতাবসত মৃত্যুও রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. আব্দুল মান্নান জানান, স্বল্পসংখ্যক জনবল নিয়ে রেলওয়ের পক্ষে সকল রেলক্রসিংয়ে গেটম্যান দেয়া সম্ভব নয়।
ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





