নড়াইল সদর উপজেলার তালতলা এলাকার একটি পুকুর থেকে ধলা মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মৃত ধলা মিয়ার বাড়ি নড়াইল সদরের চন্ডিবারামপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে।
নড়াইল সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ মতিয়ার রহমান বলেন, নড়াইল তালতলা পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় একটি পুকুরে এক বৃদ্ধের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।
কেএইচ





