বেলাপোল সাদিপুর সীমান্ত থেকে আজ বুধবার দুপুরে হুন্ডির ১০ লাখ টাকাসহ রাসেল (২১)নামে এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা।
আটক রাসেল বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের তুরাফ আলীর ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, নিজস্ব গোয়েন্দা বিএসবির নায়েক সুমন মিয়ার মাধ্যমে জানতে পারি সাদিপুর সীমান্ত দিয়ে এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমান হুন্ডি টাকা নিয়ে যশোর যাওয়ার উদ্দেশ্য সাদিপুর মোড়ে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে সুবেদার আব্দুল ওয়াহাব সঙ্গীয় ফোর্স ও বিএসবির নায়েক সুমন মিয়ারকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালিয়ে হুন্ডির ১০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়।
আটককৃত রাসেলের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শেখ নাছির উদ্দিন/এসএম





