নিখোঁজ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিনের খোঁজ পায়নি গাইবান্ধা জেলা পুলিশ। এখন যে ফোন নম্বর থেকে সালাহ উদ্দিনের বিষয়ে পুলিশকে জানানো হয়েছিল সেই ফোন নম্বরের মালিককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

বৃহস্পতিবার জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারির চর নামক একটি দুর্গম স্থানে সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় অভিযান চালিয়ে তার হদিস পায়নি পুলিশ।

গাইবান্ধা জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা এখন যে নম্বর থেকে আমাদের কাছে তথ্য এসেছিল যে সালাহ উদ্দিন খাটিয়ামারির চরে আছেন সেই ফোন নম্বরটির মালিককে মোবাইল প্রযুক্তির মাধ্যমে খুঁজছি।

সালাহ উদ্দিনের মত একজন ব্যক্তি ওই এলাকায় আছেন মোবাইল ফোনে এমন একটি তথ্য পেয়ে গাইবান্ধা জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ‍অভিযান ওই এলাকায় ‍অভিযান চালায়।

জেআই