বাংলাদেশে ৮৫ ভাগ এলাকা নিচু এবং প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগ থেকে আমরা রক্ষা পেতে হলে এই সমস্ত এলাকা আরো ১০ মিটার উচু থাকতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এফবিসিসিআই ভবনে বিল্ড আয়োজিত ‘ফার্স্ট বাংলাদেশ রেসিলেন্স ডায়ালগ অব প্রাইভেট সেক্টর’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা জানান।

মুস্তফা কামাল বলেন, প্রাকৃতিক দুর্যোগে যাতে বড় ধরনের কোনো সমস্যা না হয় এই জন্য ঝুঁকিপূর্ণ নিচু এলাকাগুলো উচু করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগের সঙ্গে এখন বেসরকারি খাত এগিয়ে আসছে।

তিনি বলেন, বৈশ্বিক এই উঞ্চতার জন্য শুধু আমরা দায়ি না। যেসমস্ত উন্নত দেশ বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে তারা এর জন্য দায়ি। কারণ ৯৮ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয় ফসিল ফুয়েল, গ্যাস এবং কয়লা। এই বিদ্যুৎ উৎপাদন করার জন্য কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। গত ১০০ বছরে পৃথিবী ১ শতাংশ উত্তপ্ত হয়েছে। পৃথিবী স্বাভাবিক নিয়মে চলছে না। গত ৫০ বছরে গত বছর পৃথিবী সবচেয়ে উত্তপ্ত হয়েছে। আর এই এক বছরে গরমে অনেক লোক মারা গেছে। যা কখনো দেখা যায়নি।

উন্নত দেশের উদ্দেশ্যে তিনি বলেন, তারা আমাদের মতো দুর্যোগপূর্ণ দেশের কথা চিন্তা করেনা। মূলত বৈশ্বিক উঞ্চতার জন্য তারাই দায়ি। তাই তাদের আমাদের নিজেদের জীবন বাচাতে নিজেদের চিন্তা করতে হবে। অন্যের আশায় বসে থাকলে হবে না।

সেমিনারে আরো বক্তব্য রাখেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমে, বিল্ড’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিমদ ইউএনডিপি’র ডিসিডি নিক বেরেসফোর্ড, খুরশিদ আলম এবং ইউনেক্যাপের প্রতিনিধিরা।

এমএ