বরিশালে বিভাগীয় জাদুঘর উদ্বোধন করা করেছেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশাল পুরনো কালেক্টরেট ভবনে ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ জাদুঘরের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য অটুট রাখার জন্য বরিশালে বিভাগীয় জাদুঘরের দ্বার উন্মোচিত হল। সরকারের কর্মসূচি অনুযায়ী এর লক্ষ্য হল এই বিভাগের প্রত্নতত্ত্ব সংগ্রহ করে ইতিহাস মানুষের কাছে তুলে ধরা।’

তিনি বলেন, ‘এই জাদুঘর পর্যায়ক্রমে সমৃদ্ধ হবে। এ জন্য নাগরিকদের প্রতি আহ্বান রইল তাদের সংগ্রহে থাকা প্রত্নতত্ত্ব জাদুঘরের কর্তপক্ষের কাছে হস্তান্তর করে জাদুঘরকে সমৃদ্ধশালী করতে।’

প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক শিরিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহিদুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশালের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বিভাগীয় কমিশনার মো. গাউস, নগর পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরী।

এমকে