মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড তাদের রমজান ক্যাম্পেইনের অংশ হিসাবে রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে। ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র সহযোগিতায় এ উদ্যোগ নিয়েছে অপারেটরটি।
‘এই ঈদে আপনি কার মুখে হাসি ফোটাচ্ছেন?’ এ থিমের মাধ্যমে দেশজুড়ে হাজারো সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করে তাদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছে রবি। গত ১ জুলাই শুরু হওয়া এ ক্যাম্পেইনে রবির যে কোনো গ্রাহক ২৮ বা ৫৮ টাকা রিচার্জের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন।
পোশাক বিতরণকালে রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ বলেন, দেশের ৬৪টি জেলাতেই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ২৫ হাজার নতুন জামা বিতরণ করবে রবি। পোশাক বিতরণের ক্ষেত্রে গ্রাহকদের অংশগ্রহণের ব্যাপারটি বিবেচনায় আনা হচ্ছে না।
ক্যাম্পেইনে অংশগ্রহণ করে রবি গ্রাহকরা তাদের মোট রিচার্জের ওপর বাড়তি ইউজেস বোনাস ও ৮০০%++ ফ্রি অফার উপভোগ করতে পারবেন।
ক্যাম্পেইনটির সর্বশেষ আপডেট জানতে makebangladeshsmile.com নামে একটি মাইক্রো সাইট চালু করেছে রবি। ক্যাম্পেইন সম্পর্কিত সব খবর দিয়ে এ সাইটি নিয়মিত আপডেট করা হবে। সাইটটি থেকে যে কেউ ক্যাম্পেইন সম্পর্কিত আপডেট পেতে পারেন।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





