ময়মনসিংহের পাদ্রি মিশন রোড এলাকায় এক ছিনতাইকারীর চাপাতির কোপে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমদাদুল করিম (৩৩) আহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন রেজাউল (২৫) নামে এক ছিনতাইকারী।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে আহত পুলিশ ও গুলিবিদ্ধ ছিনতাইকারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত করণিক আনোয়ার হোসেন বিষয়টি জানান।
তিনি বলেন, ছিনতাইকারী পুলিশকে কোপ দিয়ে পালাবার সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় ছিনতাইকারী হাসপাতালে ভর্তি থাকলেও আহত পুলিশ সদস্য সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতাল ছেড়ে গেছেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে বিস্তারিত বলতে পারছি না।
এম এ





