বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিজুল ইসলাম ওরফে আলামিন ওরফে রনি (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক নিষিদ্ধ সংগঠন নব্য জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার প্রধান কমান্ডার বলে জানিয়েছে পুলিশ।

বধুবার দিবাগত রাত ৩টার দিকে শেরপুরের ভবানিপুর ইউনিয়নের জামনগর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার বুজরুক রাজারামপুর মহল্লা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সেসময় তাকে ধরতে গিয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্য ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএনজে