আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

১৫ আগস্টের কালোরাতে ঘাতকদের হাতে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সোমবার সকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে শুধু জঙ্গি উত্থান বন্ধ নয়, তাদের নির্মূল করতে পারবো। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থকেতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু যে সুখী, সমৃদ্ধ, আসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে তার হাতকে শক্তিশালী করতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারবো।
ইআর