অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট তলিয়ে যায় নগরের বিভিন্ন এলাকা। অপর্যাপ্ত ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনে ঢাকনা না থাকায় ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়া, ড্রেন নিয়মিত পরিস্কার না করা, বাড়ি-মার্কেট নির্মাণের সময় ড্রেন দখল, বাসা-বাড়ির তুলনায় রাস্তা উঁচু হয়ে যাওয়াসহ অন্তত ৭টি কারণে সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতা দেখা দেয়।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1401162150.jpg[/img]
শহরের প্রধান প্রধান সড়ক এবং অলিগলির বিভিন্ন অংশ পানিতে ডুবে যায়। রীতিমতো অনেকটা ডোবায় পরিণত হয়ে যায় ঢাকা শহরের অনেক এলাকা। ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, গার্মেন্টস কর্মীদেরকে পড়তে হয় সবচেয়ে বেশি ভোগান্তিতে। এর পাশাপাশি শিল্প-কলকারখানা মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রেও দুর্ভোগের যেন শেষ নেই।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1401162152.jpg[/img]
অসুবিধার ও অপর্যাপ্ত ড্রেন না থাকার কারণে এ অবস্থার সৃষ্টি হয়। এতে অনেক এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা।
বৃষ্টির কারণে রাজধানীর অধিকাংশ রাস্তায় পানি জমে যায়। কোথাও কোথাও রাস্তা তলিয়ে যায় হাঁটু পানির নিচে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। নেই কোন পানি নি:রসনের উত্তম ব্যাবস্থা। টানা বৃষ্টিপাতে প্রায় বিপর্যস্ত হয়ে পড়ে রাজধানী।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1401162154.jpg[/img]
আর বৃষ্টির পানি দ্রুত সরে না যাওয়ায় ড্রেন ও স্যুয়ারেজ লাইন থেকে দুর্গন্ধযুক্ত পানি রাস্তায় জমা হয়ে থাকে। অবিরাম বৃষ্টিতে অলিগলিসহ ঢাকার প্রধান-প্রধান রাস্তাগুলোর অধিকাংশই চলে যায় পানির নিচে। এতে দুর্ভোগে পড়েন স্কুল ও অফিসগামী মানুষ। ছোট ছোট শিক্ষার্থীদের স্কুলে আনা-নেয়ায় অভিভাবকরা পড়েন মহাবিপাকে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1401162159.jpg[/img]
জলাবদ্ধতার কারণে রাস্তায় রিকশা, সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, মিরপুরের সনি সিনেমা হল থেকে চিড়িয়াখানা রাস্তা ও মাজার রোড ও গাবতলীর বিভিন্ন স্থানেও পানি জমে যায়। একই অবস্থা দেখা যায়, গুলশান, বারিধারা, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মহাখালী, মগবাজার, ফার্মগেট, কাওরানবাজার, ফকিরাপুল, কমলাপুর, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, মৌচাক, সিদ্ধেশ্বরী, বেইলি রোড, মাদারটেক, বাসাবো, বাড্ডা, রামপুরা, বনশ্রী, মেরাদিয়া, গোড়ান, খিলগাঁও, কাঁঠালবাগান, কলাবাগান, পল্লবী, মোহাম্মদপুর ও মিরপুরসহ বেশকিছু এলাকায়। জলাবদ্ধতার কারণে এসব রাস্তায় বেশকিছু যানবাহন বিকল হয়ে পড়ে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1401162160.jpg[/img]
রাজধানীজুড়ে এই জলাবদ্ধতার জন্য ঢাকা ওয়াসার দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করেছেন সাধারণ মানুষ। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেন, ১৫ মিলিমিটার থেকে সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টি হলে সেই পানি ১ ঘণ্টায় অপসারণ করা সম্ভব।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1401162172.jpg[/img]
কিন্তু রাজধানীর ৬৫টি খাল ভরাট হয়ে যাওয়ার পাশাপাশি নিষ্কাশন লাইনে বালু, কংক্রিট ইত্যাদি জমে যাওয়ায় পানি বেরিয়ে যেতে পারছে না। নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কাজ চলছে জানিয়ে তিনি বলেন, কাজ শেষ হলে এ ধরনের সমস্যা থাকবে না।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
জাতীয়
ড্রেনেজ সমস্যায় নগরবাসীর দুর্ভোগ চরমে
অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট তলিয়ে যায় নগরের বিভিন্ন এলাকা। অপর্যাপ্ত ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনে ঢাকনা না থাকায় ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়া, ড্রেন নিয়মিত পরিস্কার না করা, বাড়ি-মার্কেট নির্মাণের সময় ড্রেন দখল, বাসা-বাড়ির তুলনায় রাস্তা উঁচু হয়ে যাওয়াসহ অন্তত ৭টি কারণে সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতা দেখা দেয়





