নড়াইল-যশোরসহ নড়াইলের সকল রুটে নড়াইল জেলা বাস শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।
এতে করে সাধারণ যাত্রীগণ চরম ভোগান্তিতে পড়েছেন। নড়াইল-যশোর রুটসহ নড়াইলের নয়টি রুটে বাস চলাচল বন্ধ থাকায় অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাদেক আহম্মেদ খান জানান, শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে নড়াইল-যশোর রুটসহ নড়াইলের সকল রুটে আজ সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
এমই/ওএফ





