রাজধানীর মিরপুরের পীরের বাগ এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে। শিশুটির মা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন।
তিনি জানান, সন্ধ্যায় শিশুটি বাসায় একা ছিল। ওই সময় পাশের বাড়ির রাসেল (২০) নামের এক যুবক ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে চিৎকার করলে পালিয়ে যায়।
মা ফিরে আসলে শিশুটি ঘটনা জানায়। পরে তিনি মিরপুর মডেল থানায় অভিযোগ নিয়ে যান।
মিরপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মুকতারুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি। আসামি ধরার চেষ্টা করছি।
শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এমকে





