কুষ্টিয়ায় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

বুধবার সকাল ১০ টায় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকতার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় এমপি রেজাউল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মইন উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফজলে রাব্বি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

এদিকে কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বনাঢ্য র‌্যালী ও মাছের পোনা অবমুক্তকরা হয়েছে।

বুধবার সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমার নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অফিসার গোলাম সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ’র চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক চেয়ারম্যান, জাসদ সভাপতি এমদাদুল হক আতা প্রমুখ। এসময় উপজেলার শ্রেষ্ট মৎস্যচাষীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ