গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আজ শনিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষাও করা হয় ৫১১ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ। এ সময় নতুন করে কারও মৃত্যু হয়নি। সুস্থ হয়েছেন ছয়জন।

এবিএস