পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কমাল বলেছেন, পর্যায়ক্রমে শিক্ষা খাতে বাজেট দেওয়া থেকে বেরিয়ে আসবে সরকার। আগামীতে আমরা প্রাইভেট প্রতিষ্ঠানের দিকে নজর দিচ্ছি। তখন সরকার বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ রাখবে না। বিশ্বের অনেক দেশে বেসরকারিভাবে পড়াশোনা হয়।
বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাজেট আগাম আলোচনায় তিনি সাংবাদিকদের একথা বলেন।
মুস্তফা কামাল বলেন, আপনারা বাজেটে শিক্ষায় বরাদ্দ কম বলে লাফালাফি করেন। আমরা শিক্ষা খাতে পর্যায়ক্রমে বরাদ্দ কমিয়ে দেব। শিক্ষায় বরাদ্দ কম হলেও কি আমাদের ডাক্তার কম বের হচ্ছে। আমাদের গড় আয়ু বেড়েছে, শিশু মৃত্যু কমে গেছে, আমরা জিডিপিতে এগিয়েছি। এখন বাংলাদেশের মানুষ শিক্ষিত ও সচেতন হচ্ছে। কেউ না খেয়ে মরে না।
তিনি বলেন, কাল সংসদে বাজেট ঘোষণা হবে, এর আগে আমি কোন মন্তব্য করতে চাই না। আমার কিছু বলা ঠিক হবে না।
এফএফ





