পাবনা সদর উপজেলা ভাড়াঁরা ইউনিয়নের কোলাদী গ্রামে নিজের স্বামীর উপর অভিমান করে শিমা খাতুন (২৭) নামক এক মহিলা তরল বিষ পান করে আত্বহত্যা করেছে।
শনিবার দিবাগত রাত্রে এঘটনা ঘটে। আত্বহত্যাকারিনী ওই গ্রামের আব্দূল হাকিম মন্ডলেন স্ত্রী ।
এলাকাবাসি সূত্রে জানা গেছে তার স্বামী একজন ভ্যানচালক, তাদের কোন এক এনজিও প্রতিষ্ঠান থেকে কিস্তির টাকা তুলা ছিল, নিয়মিত বা প্রতি সপ্তাহে পরিশোধ না করতে পারায় দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে কলহ বিবাদ লেগে আসছিল মাঝে মধ্যেই তাদের মাঝে ঝগড়া লাগত, অনুরুপ ভাবে সেই দিনও তাদের মাঝে ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে কে প্রচন্ড মারধর করে, সে কষ্ট সহ্য করতে না পেরে আনুমানিক রাত ১২ টার দিকে বাড়িতে থাকা তরল বিষ পান করে।
পরে তার স্বামী দেখে ফেললে তাড়াতাড়ি করে পাবনা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে । ভাড়াঁরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বর আমিরুল ইসলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাকিবুল/এসএম





