ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফলাফলের দাবিতে সভাপতির অফিসে তালা ঝুলিয়ে আন্দলোন করেছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। পরে সভাপতির আশ্বাসে তারা তালা খুলে দেয়।

বিভাগ সুত্রে জানা যায়, গত বছর ৩ অক্টোবর ২০১১-১২ শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। পরিক্ষা শেষ হওয়ার ৪ মাস পার হলেও এখন পযর্ন্ত ফলাফল প্রকাশ করা হয়নি।

সভাপতির কাছে বার বার ফলাফলের দাবি জানিয়ে কোন কাজ হয়নি। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ফলাফল হাতে না পাওয়ায় তারা চাকরিতে আবেদন করতে পারছে না।

বিভাগের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পরীক্ষা কমিটির সভাপতিদের কাছে এখনো সব রেজাল্ট আসেনি। আশা করছি খুব দ্রুতই রেজাল্ট প্রকাশ হবে।’

উল্লেখ্য ২০১৪-১৫ সেশনের ১ম বর্ষের পরীক্ষার ৯ মাস পার হলেও ফলাফল পায় নি তারা।

সাইফুল্লাহ /মাহমুদ