উড়োজাহাজ সংকটের কারণে মঙ্গল ও বুধবার বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমান সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ রুট পরিচালনার জন্য বিমান যে দুটি ড্যাস-৮ উড়োজাহাজ দিয়ে সিডিউল তৈরি করেছিল হঠাৎ করে ওই দুটি উড়োজাহাজ বিকল হয়ে পড়ে।
আজ বুধবার সকালে আরেকটি উড়োজাহাজ বিকল হয়ে পড়ে। এদিকে উড়োজাহাজ বিকল থাকায় মঙ্গলবারও বিমানের অভ্যন্তরীণ রুটের কোন ফ্লাইট হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের জনসংযোগ শাখার এক কর্মকর্তা বলেন, বুধবার সকালের আগে উড়োজাহাজ দুটি মেরামত সম্ভব হবে এ আশায় যাত্রীদের জানানো হয়নি। এ কারণে বুধবারও যাত্রীরা বিমানবন্দরে এসে আটকা পড়েন।
এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বিমান চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবি করে বিমানবন্দরগুলোতে মিছিল করেন দুর্ভোগের শিকার বিমান যাত্রীরা।
এমবি





