সিলেটের বিশ্বনাথ উপজেলায় ছিনতাই করা সিএনজিচালিত অটোরিকশাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার হাবড়া বাজার এলাকা থেকে সোমবার সকাল সাড়ে ৬টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্র্রেফতাররা হলেন- উপজেলার দুর্যাকাঁপন গ্রামের আবদুল মোতালেবের ছেলে আবদুল কাহার (২৮) ও তার সহযোগী ওসমানীনগর উপজেলার ব্রাহ্মনগাঁও গ্রামের মাসুক আলীর ছেলে দুদুল মিয়া (২৭)।

বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, কাহারের বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও চুরির একাধিক মামলা রয়েছে।

জেআই