করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৭৭৮ জন।
একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৮ হাজার ৪৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৫০৯ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন।
শুক্রবার (০২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। আর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৫ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩০ হাজার ৩৮৫টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ১২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হলো ৬৬ লাখ ৭০ হাজার ৯৯৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৮ লাখ ৭১ হাজার ২৬০টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৯৯ হাজার ৭৩৪টি।
করোনায় মারা যাওয়া ১৩২ জনের মধ্যে পুরুষ ৮১ জন আর নারী ৫১ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন ১০ হাজার ৪৯৬ জন আর নারী মারা গেলেন ৪ হাজার ২৮২ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ষাটোর্ধ আছেন ৬৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪ জন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে একজন।
মারা যাওয়া ১৩২ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩০ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ২৪ জন করে, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল ও সিলেট বিভাগে ২ জন করে, রংপুর বিভাগে ৯ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ৬ জন।
এমবি





