সাভারের ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত মির্জা গোলাম হাফিজ কলেজেরশিক্ষার্থী জাকিয়া পারভীন মারা গেছেন।

টানা ৫ দিন সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, গত ২৩ নভেম্বর ধামরাইয়ের মধুডাঙ্গা এলাকায় চলন্ত বাস থেকে ছিটকেনিচে পড়ে গুরুত্বর আহত হন জাকিয়া। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভার এনামমেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়শুক্রবার সকালে মারা যান তিনি।

এদিকে জাকিয়া পারভীনের মৃত্যুর খবরে নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। জাকিয়াপারভীনের মৃত্যুর খবর পেয়ে ধামরাইয়ের সাবেক সাংসদ বেনজির আহম্মেদসহ স্থানীয়জনপ্রতিনিধিরা সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ছুটে আসেন।

কেএইচ